অ্যাডভোকেসি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলো কেবল মুখে মুখে ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে সেসব উপহাসতুল্য। অনেক প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবকেরা প্রতিবন্ধী ভোটারকে ভোট দানে নিরুৎসাহিত করেন। অনেক ক্ষেত্রে পরিবারের লোকজন প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটার হিসেবে তালিকাভুক্তও হতে দেন না। গতকাল শনিবার সকাল ১০টায় নগরের আম্বরখানা এলাকার একটি রেস্তোরাঁয় ‘জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ’ শীর্ষক এক অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন। ডিআরএফের সহযোগিতায় যৌথভাবে সভার আয়োজন করেছে এনজিডিও, ব্লাস্ট ও এনসিডিডব্লিউ।  সিলেট প্রতিনিধি