প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর ইউনিয়ন পরিষদে নারী পাচার রোধ ও নিরাপদ অভিবাসনের লক্ষ্যে জনসচেতনতামূলক অ্যাডভোকেসি সভা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ওয়্যারবী ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রতিনিধিদের নিয়ে এ সভা করা হয়। ফাউন্ডেশনের নিরাপদ অভিবাসন প্রকল্প কর্মকর্তা সোহরাওয়ার্দ্দী নিরাপদ অভিবাসন ও নারী পাচার রোধে আলোচনা করেন। সভায় আইনি বিষয়ে আলোচনা করেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলী মো. পিন্টু খান।