অ্যাডভোকেসি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কেন্দ্র ভবনে গতকাল সোমবার সকালে নিউমোনিয়া ও পোলিও রোগ প্রতিরোধে শিশুদের জীবনরক্ষায় নতুন সংযোজন করা আইপিভি ও পিসিভি নামক দুটি ভ্যাকসিনের ওপর গুরুত্বারোপ করে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগ এ সভার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজুল ইসলাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান। সভা শেষে দুই শিশুকে আইপিভি ও পিসিভি ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এ ভ্যাকসিনের উদ্বোধন করা হয়।