প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরাঞ্চলে সরকারি সেবা আরও বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীকের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. দেলোওয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাষাসৈনিক মহেন্দ্রনাথ বর্মণ। বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, উন্নয়ন সমন্বয়ের কো-অর্ডিনেটর (রিসার্চ ও অ্যাডভোকেসি) জাহিদ রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওভার নির্বাহী পরিচালক সুজিৎ কুমার ঘোষ প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক ও সাংবাদিকেরা অংশ নেন।