অ্যাডভোকেসি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০টি সুপারিশ বাস্তবায়ন করলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকবে। এমন সুপারিশ এসেছে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, প্রয়োজন শতভাগ কার্যকর উপস্থিতি’ শিরোনামের অ্যাডভোকেসি সভায়। গতকাল রোববার ভোলার তজুমদ্দিন উপজেলা মিলনায়তনে এই সভার আয়োজন করে বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ)। অন্যতম সুপারিশগুলো হলো স্কুল ব্যবস্থাপনা কমিটিকে (এসএমসি) সচল করে তোলা, শ্রেণিকক্ষ উন্নত করা, শিক্ষার্থীদের দুপুরের খাবারের (স্কুলফিডিং) ব্যবস্থা করা, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক হওয়া, মানসম্মত শিক্ষকদের দ্বারা পাঠদানের ব্যবস্থা করা, যথাযথভাবে শিক্ষা উপকরণের ব্যবহার নিশ্চিত করা, সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত স্কুলের সময় নির্ধারণ করা।