অ্যাডভোকেসি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে এক অ্যাডভোকেসি সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জয়মনিরহাট ইউপির চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মণ, ঢাকা আহছানিয়া মিশন ইউনিক-২ প্রকল্প রংপুরের অ্যাকাউন্ট অফিসার শাহীন মিঞা প্রমুখ।