প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’ এ প্রতিপাদ্য সামনে রেখে ১২ থেকে ১৭ নভেম্বর পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। পরিবারকল্যাণ-সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং করেছে পরিবার পরিকল্পনা বিভাগ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক তারিকুল ইসলামের সভাপতিত্বে সপ্তাহের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক নাসিমা আক্তার জাহান। বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল আওয়াল, সিভিল সার্জন এহসানুল করিম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোরশেদ আলী খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মনসুর আলী প্রমুখ।