অ্যাডভোকেসি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খাবারে অতিরিক্ত লবণ পরিহার করুন, স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে চলুন’ শীর্ষক অ্যাডভোকেসি সভা গতকাল মঙ্গলবার নড়াইল সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এ সভার আয়োজন করে। সিভিল সার্জন মো. ছাদুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফকির মো. মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এস এম জাফরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঞ্জিত কুমার সাহাপ্রমুখ। বক্তারা বলেন, অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি থেকে যায়। এতে শারীরিক অক্ষমতা ও মৃত্যু দুই-ই ঘটতে পারে।