অ্যাডভোকেসি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে গতকাল শনিবার দিনাজপুর প্রেসক্লাবে দিনব্যাপী অ্যাডভোকেসি সভা হয়েছে। এতে সমতলের ক্ষুদ্র জাতিসত্তার সদস্যদের জন্য ভূমি কমিশনসহ ১০ দফা দাবি তুলে ধরা হয়। কাপেং ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস অ্যালায়েন্স বাংলাদেশের (এইচআরএবি) সহযোগিতায় আয়োজিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাপেং ফাউন্ডেশনের প্রতিনিধি খোকন সুইটেন মুরমু। জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি শীতল মারডির সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন প্রমুখ। দিনাজপুর অফিস