অ্যাডহকের চিকিৎ সকেরা শহরে সেবাবঞ্চিত গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার প্রায় দেড় বছর আগে গ্রাম এলাকায় স্বাস্থ্যসেবার উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে অ্যাডহক ভিত্তিতে চিকিৎ সক নিয়োগ দেয়। কিন্তু এদের মধ্যে অধিকাংশই বদলি হয়ে ও প্রেষণে উপজেলা শহর কিংবা রাজধানীসহ অন্যত্র চলে যাচ্ছে।কর্মস্থলে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ থাকার পরও চিকিৎ সকদের গ্রাম ছেড়ে শহরে যাওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। দেশের অন্যান্য এলাকার মতো ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলায় এ পরিস্থিতি বিরাজ করছে। এতে এসব উপজেলার গ্রামের কয়েক লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনেককে ২০-৩০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎ সা নিতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাৎ ক্ষণিকভাবে চিকিৎ সা না পেয়ে অনেক রোগীর অবস্থা আরও খারাপ হচ্ছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ৪৬ টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎ সকের ৪৬টি শূন্য পদের বিপরীতে অ্যাডহক ভিত্তিতে ৪৩ জনকে নিয়োগ দেওয়া হয়। তাঁরা ২০১০ সালের জুলাই মাসে কর্মস্থলে যোগ দেন। যোগ দেওয়ার পর ২২ জনই তদবির করে বদলি হয়ে শহরে চলে গেছেন। নিয়ম না থাকলেও রোগীর চাপ সামাল দিতে পানিসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেনের সুপারিশে বিভিন্ন ইউনিয়ন থেকে ৯ চিকিৎ সককে প্রেষণে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে ছয়জন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে জেলায় যোগ দেওয়া ৪৩ জনের মধ্যে এখন ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মাত্র ছয়জন চিকিৎ সক আছেন।সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেওয়া ১৬ চিকিৎ সকের মধ্যে এখন মাত্র তিনজন চিকিৎ সা দিচ্ছেন। তদবির করে ছয়জন বদলি হয়ে চলে গেছেন পছন্দের জায়গায়। আর সাত চিকিৎ সককে ইউনিয়ন থেকে প্রেষণে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পীরগঞ্জ উপজেলায় যোগ দেওয়া পাঁচ চিকিৎ সকের মধ্যে বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে একজন আছেন। দুই চিকিৎ সক অন্য জায়গায় বদলি হয়েছেন। যোগদানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন দুজন। বালিয়াডাঙ্গী উপজেলায় যোগ দেওয়া আটজন চিকিৎ সকের মধ্যে ছয়জনই অন্যত্র চলে গেছেন। একজন ইস্তফা দিয়েছেন। বাকি একজনকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।রানীশংকৈল উপজেলার সাতজনের মধ্যে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছেন মাত্র একজন। তিনজন বদলি হয়ে চলে গেছেন এবং বাকি তিনজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। হরিপুর উপজেলায় যোগ দেওয়া সাতজন চিকিৎ সকের মধ্যে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎ সক নেই। পাঁচজন বদলি হয়ে চলে গেছেন। একজন যোগদানের পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত। চিকিৎ সক সংকটের কারণে বাকি একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সিভিল সার্জনের লিখিত নির্দেশ পেয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎ সকদের প্রেষণে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। সিভিল সার্জন মো. আফজাল হোসেন তরফদার জানান, ইউনিয়ন পর্যায় থেকে অনেকটা নিয়ম ভেঙ্গেই অ্যাডহক চিকিৎ সকদের সদর হাসপাতালে প্রেষণে অনা হয়েছে। তদবির করে বদলি প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বদলির আদেশ দিলে তা অসম্মান করা যায় না।পানিসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেন বলেন, রোগীর চাপ বেড়ে যাওয়ায় ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পাওয়া চিকিৎ সকদের জেলা সদর হাসপাতালে প্রেষণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন চিকিৎ সক এলে আবার তাঁদের ইউনিয়ন পর্যায়ে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।