অ্যাথলেটিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৯তম আন্তকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪১টি ইভেন্টে ১৭টি দলের প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অংশগ্রহণকারী খেলোয়াড়দের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী হলের প্রাধ্যক্ষ ও অধিভুক্ত কলেজ দলের প্রধানেরা নিজ নিজ দলের পতাকা উত্তোলন করেন। পরে কৃতী খেলোয়াড় হিসেবে শিরিন আক্তার ও কামরুল ইসলাম মশাল প্রজ্বালন করেন। আজ সোমবার বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।