অ্যাথলেটিকস প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৭তম আন্তকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা গতকাল রোববার শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৩৯টি ইভেন্টে ২৫০ জন খেলোয়াড় অংশ নেবেন। সকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস ও অ্যাকুয়াটিকস সাব-কমিটির সভাপতি ও ছাত্র-উপদেষ্টা ছাদেকুল আরেফিন।