অ্যানথ্রাক্স আতঙ্ক রোধে কার্যকর ভূমিকা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সারা দেশে অ্যানথ্রাক্স আতঙ্ক রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। গতকাল শনিবার দলটির পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।সংগঠনের বিবৃতিতে বলা হয়, কোরবানি ঈদের আগেই গবাদিপশুর উৎপাদন অঞ্চলগুলোয় টাস্কফোর্স গঠন করে গরু, ছাগলসহ সব গবাদিপশুকে ভ্যাকসিন দিয়ে রোগমুক্ত করা উচিত।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বলেন, হঠাৎ করেই জবাই করা গরুর মাংস খেয়ে বেশ কয়েকজন অ্যানথ্রাক্স জীবাণুতে আক্রান্ত হওয়ার ঘটনা ব্যাপক প্রচার পাওয়ায় মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে সারা দেশে গবাদিপশুকে ভ্যাকসিন দিয়ে সুস্থ করে তোলার আহ্বান জানান তাঁরা। বিজ্ঞপ্তি।