অ্যানথ্রাক্স প্রতিরোধ কমিটির বাজার পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার অ্যানথ্রাক্স প্রতিরোধ কমিটি জেলার বিভিন্ন গরুর হাট পরিদর্শন করছে। গত শনিবার সদর উপজেলার সবচেয়ে বড় গরুর হাট দিঘিরপাড় বাজার পরিদর্শন করে এই কমিটি।জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার অ্যানথ্রাক্স প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কর্মকর্তারা জেলার বিভিন্ন গরুর হাট পরিদর্শন করছেন। এর কার্যক্রমের অংশ হিসেবে শনিবার দিঘিরপাড় বাজার পরিদর্শনকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মছব্বির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও অ্যানথ্রাক্স প্রতিরোধ কমিটি মৌলভীবাজারের সদস্যসচিব মো. আবদুল আউয়াল ভূঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন। মো. আবদুল আউয়াল ভূঞা প্রথম আলোকে বলেন, ‘বাজারে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে অ্যানথ্রাক্স সম্পর্কে সচেতন থাকার বিষয়ে আলাপ হয়েছে। নয়জন গরুর ব্যবসায়ী জানিয়েছেন, তাঁদের কাছে এখন কোনো গরু নেই। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।’ প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, জেলায় এখনো কোথাও অ্যানথ্রাক্স রোগ ধরা পড়েনি। এ পর্যন্ত সারা জেলায় ৬৪ হাজার ৫০০ গবাদিপশুকে টিকা দেওয়া হয়েছে। টিকা ছাড়া কোনো গবাদিপশু মৌলভীবাজার জেলায় ঢুকতে দেওয়া হচ্ছে না।