প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গবাদিপশুকে টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। ১ জুন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টিকাদান উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকতারুজ্জামান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টি এম শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভেটেরিনারি সার্জন আমির হামজা প্রমুখ। গত দুই দিনে প্রায় পাঁচ হাজার গবাদিপশুকে টিকা প্রদান করা হয়েছে। রায়গঞ্জ উপজেলার ইউএনও ইকবাল আখতার গতকাল বলেন, এ উপজেলায় বেশ কয়েকজন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়েছে। উপজেলাকে অ্যানথ্রাক্সমুক্ত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।