অ্যানথ্রাক্স প্রতিরোধে গবাদিপশুকে টিকা দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানথ্রাক্স প্রতিরোধে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে গবাদিপশুকে টিকা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নসহ উপজেলার বেশ কিছু স্থানে গবাদিপশুকে টিকা দেওয়া হয়েছে।জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে প্রায় ২০০ গবাদিপশুকে অ্যানথ্রাক্স প্রতিরোধক টিকা দেওয়া হয়। একই দিন সদর উপজেলার রায়পুর, একাটুনা এবং রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন ও নন্দিউড়ায় সহস্রাধিক গবাদিপশুকে টিকা দেওয়া হয়। এর আগে গত বুধবার টিকা দেওয়া হয় সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের কাগাবলা, আগিউন, নিমারাই এলাকায় প্রায় এক হাজার গবাদিপশুকে। এর মধ্যে গরুর সংখ্যাই বেশি। এ ছাড়া নিজ উদ্যোগে অনেকে পশুসম্পদ কার্যালয়ে গবাদিপশু নিয়ে এসে টিকা দেওয়াচ্ছেন।