অ্যানথ্রাক্স প্রতিরোধে দ্বিতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানথ্রাক্স প্রতিরোধে মৌলভীবাজারে দ্বিতীয় পর্যায়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত সোমবার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের মতিগঞ্জ বাজারসংলগ্ন বিলাস নদের পাড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা সিসিডিএ ও পল্লী-সহায়তা ফাউন্ডেশন (পিকেএসএফ)।প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার এক হাজার ২২৫টি গরু ও ৩৭৫টি ছাগলকে টিকা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলায় পাঁচ লাখ গরু-ছাগলকে অ্যানথ্রাক্স প্রতিরোধমূলক টিকা দেওয়া হবে।