অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স (তরকা) রোগের সংক্রমণ রোধে তাঁর মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ইতিমধ্যেই এই রোগ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা কার্যকর হয়েছে। মন্ত্রী গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন।তিনি উল্লাপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীদের অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি এলাকার সব গবাদিপশুকে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে দ্রুত টিকাদান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশারফ হোসেন, উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।