অ্যানথ্রাক্স রোগের লক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে আসা তদন্ত দলের সদস্য চিকিৎসক শফিকুর রহমান জানান, অ্যানথ্রাক্স জীবাণু সাধারণত মানবদেহের তিন স্থানে সংক্রমিত হয়ে থাকে। ফুসফস, খাদ্যনালি ও ত্বকে। শাহজাদপুরে যে অ্যানথ্রাক্সের প্রকোপ দেখা দিয়েছে তা মূলত ত্বকের সংক্রমণ। এর উপসর্গ বা লক্ষণ হিসেবে অ্যানথ্রাক্সের জীবাণু প্রবেশ করার এক থেকে সাত দিনের মধ্যে চামড়ায় প্রথমে ফুসকুড়ির মতো দেখা দেয়। এই ফুসকুড়ি থেকে গোটার সৃষ্টি হয়। এরপর তা এক থেকে সাত দিনের মধ্যে ঘা বা ক্ষতে রূপান্তরিত হয় এবং ধীরে ধীরে বড় হতে থাকে। এ সময় রোগী শরীরে খুব একটা ব্যথা অনুুভূত হয় না। কয়েক দিন পর ক্ষতস্থান কালো বা লাল বর্ণ ধারণ করে। ক্ষত থেকে সব সময় রস নিঃসৃত হতে থাকে। ঠিকমতো ওষুধ সেবন না করলে এই ক্ষত সারতে অনেক সময় লাগে। তবে এ থেকে মৃত্যু হওয়ার আশঙ্কা ততটা নেই। বরং খাদ্যনালি ও ফুসফুসের সংক্রমণে মৃত্যুর আশঙ্কা বেশি।