অ্যানথ্রাক্সের ভ্যাকসিন বেশি দামে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় অ্যানথ্রাক্স বা তড়কা রোগের ভ্যাকসিনের (প্রতিষেধক) জন্য গবাদিপশুর মালিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এজেন্টরা এ অর্থ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে । গবাদিপশুর মালিকেরা অভিযোগ করেছেন, মাত্র ৫০ পয়সার ভ্যাকসিন ১০ টাকায় বিক্রি করা হচ্ছে।বলারাবাদ গ্রামের অসিম কুমার মণ্ডল বলেন, ‘আমার তিনটি গরুর টিকা দিতে ৪৫ টাকা দিতে হয়েছে।’ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, পশু পুষ্টি উন্নয়ন নামের একটি প্রকল্পের (এনএটিপি) আওতায় গ্রামাঞ্চলের যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ যুবকদের বাছাই করতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পল্লব কুমার দত্ত আটজন কমিউনিটি এক্সটেনশন লাইভস্টক এজেন্ট (সিইএল) নিয়োগ দিয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পল্লব কুমার দত্ত বলেন, ‘উপজেলার আটটি ইউনিয়নে আটজন সিইএল নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের কোনো টেকনিক্যাল জ্ঞান নেই। সরকারি টিকা দিতে তাঁদের (সিইএল) বলা হয়নি।’