প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার অ্যানিমেল হাজবেন্ড্রি উৎসব পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসের অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই উৎসব অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক মো. রুহুল আমিন। উদ্বোধনের পর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বাদ্যযন্ত্র, প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরে মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কতিক অনুষ্ঠান।