অ্যানিমেল হাজবেন্ড্রি বিষয়ে শিক্ষার্থী ভর্তি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আপত্তির মুখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সদ্য চালু করা অ্যানিমেল হাজবেন্ড্রি (পশুপালন) বিষয়ে শিক্ষার্থী ভর্তি আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সৃষ্ট জটিলতা নিরসনে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এ সংক্রান্ত পেশাজীবী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।পবিপ্রবিতে এবারই স্নাতক পর্যায়ে অ্যানিমেল হাজবেন্ড্রি বিষয় চালুর সিদ্ধান্ত হয় ও সে অনুযায়ী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু একই ধরনের অন্যান্য বিশ্ববিদ্যালয় বিশেষ করে পশু চিকিৎসা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এর বিরোধিতা করেন। অন্যদিকে পবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীরা অ্যানিমেল হাজবেন্ড্রি বিষয়ের পক্ষে আন্দোলনে নামেন।উদ্ভূত পরিস্থিতিতে ইউজিসি ছাত্র ভর্তি স্থগিত রেখে কমিটি গঠন করেছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পবিপ্রবিতে ওই বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি স্থগিত থাকবে।