অ্যান্টার্কটিকা যাচ্ছেন আল গোর, সঙ্গী হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে অ্যান্টার্কটিকা সফরে যাচ্ছেন। ১৪০ জন বিজ্ঞানী, বিশেষজ্ঞসহ এই দলের সঙ্গী হিসেবে তিনি বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদকে আমন্ত্রণ জানিয়েছেন। ২১ নভেম্বর এক বার্তায় আল গোর হাছান মাহমুদকে জানান, আগামী জানুয়ারির শেষ দিকে তিনি অ্যান্টার্কটিকা সফরে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার আল গোর টেলিফোন করে হাছান মাহমুদকে অ্যান্টার্কটিকা সফরের আমন্ত্রণ জানান। সফরসূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি আর্জেন্টিনার বুয়েন্স এইরেস থেকে সফরকারী দলটি অ্যান্টার্কটিকার উদ্দেশে রওনা হবে। সেখানে তিন দিন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা ফিরে আসবে। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলার অংশ হিসেবে আল গোর এই সফরের আয়োজন করেছেন। সম্প্র্রতি একদল বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান হারে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকলে একপর্যায়ে অ্যান্টার্কটিকার বরফে ধস নামতে পারে। এই প্রেক্ষাপটে আল গোরের দক্ষিণ মেরু সফর বিশ্ববাসীর প্রতি নতুন বার্তা নিয়ে আসতে পারে।