অ্যাপ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোন, টেলিফোন ও ই-মেইল নম্বর নিয়ে তৈরি করা হয়েছে নতুন অ্যাপ ‘আর ইউ কন্টাক্ট’। গতকাল মঙ্গলবার দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে এই অ্যাপের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উদ্যোগে এই অ্যাপ তৈরি করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আজমল হোসাইন পলাশ ও সোহেল সারওয়ার। মুঠোফোনে ‘আর ইউ কনটাক্ট’ নামের অ্যাপটি ইনস্টল করলেই যে কেউ এই সুবিধা নিতে পারবেন।