অ্যাপ হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের পর্যটন স্পটগুলোর দিকনির্দেশনাসমৃদ্ধ একটি অ্যাপ নির্মাণ করা হচ্ছে। আগামী মাসে এই অ্যাপ উদ্বোধন করা হবে। জেলা প্রশাসনের ওয়েবসাইটে অ্যাপটি পাওয়া যাবে। পর্যটকেরা এখান থেকে সঠিক দিকনির্দেশনার পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে সহায়তা পাবেন। গতকাল বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই আলোচনা সভা হয়। সেখানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশন সিলেট অঞ্চলের ব্যবস্থাপক জাহিদ হোসেন। এ ছাড়া আবদুল জব্বার, খন্দকার সিপার আহমদ, এ টি এম শোয়েব, আফতাব চৌধুরী, মো. আবদুন নূর বক্তব্য দেন।