অ্যাপসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজেই হয়ে যাও নিজের শিক্ষক’ স্লোগান সামনে রেখে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চবিদ্যালয়ে মুঠোফোনে অ্যাপসের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় প্রথম আলোর ব্যবস্থাপনায় কার্যক্রমটি পরিচালিত হবে। গতকাল মঙ্গলবার পরীক্ষার মাধ্যমে ওই স্কুলের নবম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীকে এই শিক্ষা কার্যক্রমে যুক্ত করা হয়েছে। অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত বিষয়ে জানতে পারবে। দুপুরে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের একাডেমিক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমদাদুল হক চৌধুরী, আরেক শিক্ষক আক্তারুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন প্রমুখ। কার্যক্রমটি পরিচালনা করবেন ময়মনসিংহ বন্ধুসভার তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাকিব হাসান।