অ্যাপসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজেই হয়ে যাও নিজের টিউটর’ এ স্লোগানে রংপুরের শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মুঠোফোনে অ্যাপসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় এ কার্যক্রমটি পরিচালিত হবে।
রংপুরের শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে। অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত বিষয়ে জানতে পারবে। সেই সঙ্গে মুঠোফোনের মাধ্যমে পরীক্ষাও দিতে পারবে।
চার মাসব্যাপী এ কর্মসূচি শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক।