অ্যাপসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজেই হয়ে যাও নিজের টিউটর’—এ স্লোগান নিয়ে রাজশাহী সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মুঠোফোনে অ্যাপসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম পরিচালিত হবে। রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে। অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজী দ্বিতীয় পত্র ও গণিত বিষয়ে জানতে পারবে। চার মাসব্যাপী এ কর্মসূচি শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা, প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, প্রথম আলো রাজশাহী বন্ধুসভার বন্ধু ফারুক হোসেন ও কর্মসূচির সমন্বয়কারী নাজমুল ফেরদৌস।