ক্রাউন ক্রাস্ট পিৎজার ক্রিম চিজ মুখে দেওয়ামাত্রই গলে যায়। পিচ আইসড টি, অরেঞ্জ স্ট্রবেরি স্প্রিৎজার, ট্যাঙ্গি অরেঞ্জ, ম্যাঙ্গো মোহিটো, অরেঞ্জ মোহিটো, গ্রিন অ্যাপেল মোহিটো, ভেরি বেরি ড্যাকুরিসহ নতুন সব বেভারেজও ভোজনরসিকদের মন ভরিয়ে দেবে। চিজ অ্যান’চিকেন টরটিয়াস, স্পাইসি ক্যাসাডিয়াস, টমেটো মাইনস্ট্রোনসহ বিভিন্ন অ্যাপাটাইজার ও স্যুপও পাওয়া যাচ্ছে পিৎজা হাটে।গত বৃহস্পতিবার গুলশানের পিৎজা হাটে বাহারি নাম ও স্বাদের এই খাবারগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী বলেন, ‘নতুন ও ভিন্ন স্বাদের সব খাদ্যসামগ্রী নিয়ে এসে আমরা কাস্টমারদের বিস্ময় উপহার দিতে পছন্দ করি। আর এবার তাঁদের জন্য থাকছে বিস্ময়ের পর বিস্ময়। থাকছে নতুন অ্যাপাটাইজার, স্যুপ ও পিৎজাপ্রেমীদের জন্য রাজকীয় স্বাদের ক্রাউন ক্রাস্ট পিৎজা।’উদ্বোধনী অনুষ্ঠানে কণ্ঠশিল্পী তপু ও তিশমা, অভিনেত্রী ও মডেল শারমিন লাকি, তানিয়া হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।২০০৩ সাল থেকে যাত্রা শুরু করা আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট পিৎজা হাট গত আট বছরে প্রায় ছয় লাখ কাস্টমার ধরে রাখতে সক্ষম হয়েছে। বিজ্ঞপ্তি।