অ্যাপোলো হসপিটালস ঢাকা চালু করল 'হেলথ চেক গিফট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ‘হেলথ চেক গিফট’ চালু করেছে অ্যাপোলো হসপিটালস ঢাকা। গতকাল রোববার এক অনুষ্ঠানে চিকিৎসাসেবাবিষয়ক এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ‘হেলথ চেক গিফট’—এর মোড়ক উন্মোচন করেন এসটিএস হোল্ডিংস লিমিটেডের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আর বাসিল এবং বাংলাদেশ আর্কিটেক্ট ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোবাশ্বের হোসেন। আর বাসিল বলেন, জনগণকে সচেতন করতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। মোবাশ্বের হোসেন বলেন, এ ধরনের কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাগুফা আনোয়ার। তিনি বলেন, প্রিয়জনের স্বাস্থ্য সুরক্ষায় ‘হেলথ চেক গিফট’ হতে পারে চমৎকার এক উপহার। আরও বক্তৃতা করেন চিকিৎসক শামস্ মুনওয়ার ও মো. সাহাবুদ্দিন তালুকদার। বিজ্ঞপ্তি।