অ্যাপোলো হাসপাতাল গ্রুপের পরিচালকের হাসপাতাল পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপোলো হাসপাতাল গ্রুপের পরিচালক সংগীতা রেড্ডি ২ মার্চ ঢাকার অ্যাপোলো হাসপাতাল পরিদর্শন করেন। তিনি একই সঙ্গে ভারতের হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। পরিদর্শনের সময় সংগীতাকে হাসপাতালের অবকাঠামো ও ফ্যাসিলিটি লে-আউট সম্পর্কে ধারণা দেন অ্যাপোলো ঢাকার পরিচালক মোহাম্মদ মঈন। হাসপাতালের ব্যবসা উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক চিকিৎসক শাগুফা আনোয়ার রোগীদের চিকিৎসা-সংক্রান্ত তথ্য-উপাত্ত ও হাসপাতালের ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে সংগীতাকে জানান।সংগীতা রেড্ডি অ্যাপোলো ঢাকার সার্বিক মান পরিচর্যা ও পরিচ্ছন্নতা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বহির্বিভাগে রোগীর উপস্থিতি হার অনুপাতে ঢাকার অ্যাপোলো হাসপাতাল অ্যাপোলো গ্রুপের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। বিজ্ঞপ্তি।