অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার এবার যশোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের জেল রোডে সম্প্রতি অ্যাপোলো হাসপাতালের ‘ইনফরমেশন সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।হাসপাতালের মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক প্রসাদ আর মুগলিকার এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার শাগুফা আনোয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুগলিকার বলেন, এই ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠার ফলে বৃহত্তর যশোরের লোকজন ও চিকিৎসকেরা অ্যাপোলো হসপিটালস ঢাকার সব তথ্য একই স্থান থেকে সংগ্রহ করতে পারবেন।সাত বছর থেকে চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে এই হাসপাতালের ইনফরমেশন সেন্টারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি।