অ্যাপোলোতে অস্থিমজ্জা প্রতিস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে প্রথমবারের মতো অস্থিমজ্জা প্রতিস্থাপন হয়েছে গতকাল সোমবার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
অ্যাপোলো হাসপাতালের রক্তরোগ বিশেষজ্ঞ আবু জাফর মোহাম্মদ সালেহ ও তাঁর দল ৭১ বছর বয়সী একজন রোগীর শরীরে এই অস্থিমজ্জা প্রতিস্থাপন করেন। ওই ব্যক্তি নয় মাস ধরে রোগে ভুগছিলেন। এর আগে তিনি ব্যাংককের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু প্রতিস্থাপনের জন্য অ্যাপোলো হাসপাতালকে বেছে নেন। ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের চেয়ে কম খরচে এই চিকিৎসাসেবা দিতে পারবে বলে জানিয়েছে অ্যাপোলো হাসপাতাল।
আবু জাফর মো. সালেহ বলেন, লিউকোমিয়া, লিম্ফোমা ও মাইলোমার চিকিৎসায় মানুষ বিদেশে যান। এখন অ্যাপোলো হাসপাতালেই এই চিকিৎসা সম্ভব হবে। এখন পর্যন্ত ১৮ জন অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য নাম নিবন্ধন করেছেন। বিজ্ঞপ্তি।