প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গাড়াবাড়ীতে সড়ক ও জনপথ বিভাগের নির্মিত একটি সেতু উদ্বোধনের এক মাসের মাথায় এর পাইলিং ও অ্যাপ্রোচ সড়কে ধস দেখা দিয়েছে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত মাসে ওই সেতুর উদ্বোধন করেন। সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেছেন। সড়ক ও জনপথ বিভাগ এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কামারখন্দের জামতৈল-নলকা সড়কের এই সেতুর উভয় পাশে চার কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে পাইলিং ও অ্যাপ্রোচ সড়কের নির্মাণের কাজ করা হয়। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, টানা বৃষ্টির কারণে এই ধস হয়েছে।