অ্যামনেস্টির বিবৃতির নিন্দা মহিলা পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে ধরনের বিবৃতি দিয়েছে তার নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল সোমবার পরিষদের সভাপতি আয়শা খানম এবং সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে কেন্দ্র করে সমালোচনামূলক মন্তব্য করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে যে মন্তব্য করেছে, তা চরম দুর্ভাগ্যজনক। এই মন্তব্য সংগঠনটির সঙ্গে বিরোধপূর্ণ। বিজ্ঞপ্তি।