অ্যাম্বুলেন্স আছে তবু চড়তে হয় চাঁদের গাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু রোগীদের জন্য সরকারি একটি অ্যাম্বুলেন্স থাকলেও রোগীদের ভরসা করতে হচ্ছে চাঁদের গাড়ির (জিপ) ওপর। ছয় মাস ধরে অ্যাম্বুলেন্সটি গ্যারেজে পড়ে আছে। চালক কেচিং মারমা রোগাক্রান্ত হওয়ায় অ্যাম্বুলেন্সটি গ্যারেজে পড়ে আছে।জানা যায়, ২০১১ সালের ডিসেম্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালক কেচিং মারমা লিভার সিরোসিসে আক্রান্ত হন। চালক চিকিৎসার জন্য ছুটিতে থাকায় ডিসেম্বর থেকেই অ্যাম্বুলেন্সটি গ্যারেজে পড়ে আছে। ৪ জুলাই বাবুছড়া থেকে বিষপান করা ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। আত্মীয়স্বজনেরা অ্যাম্বুলেন্স না পেয়ে অটোরিকশায় করে রোগীকে নিয়ে যান। ১ জুলাই জনসংহতি সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রীতি খীসা গুলিবিদ্ধ হলে তাঁকে চাঁদের গাড়িতে করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খাগড়াছড়ির সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরী বলেন, বিকল্প চালকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।