অ্যাম্বুলেন্স উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিটল মোটরস লিমিটেডের পক্ষ থেকে চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার গতকাল শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উপস্থিতিতে পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এ সময় নিটল মোটরসের আঞ্চলিক ব্যবস্থাপক খান মো. আবদুল আলীমসহ পৌরসভার কাউন্সিলর, ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি