অ্যাম্বুলেন্স উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে নিটল-টাটা গ্রুপ। গত শনিবার উপজেলার পাথালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাছান আলীর কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় এফবিসিসিআইয়ের সভাপতি ও নিটল-টাটা গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদ, কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম, উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সেলিমা আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।