অ্যাম্বুলেন্স উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবসে বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডবাসী একটি অ্যাম্বুলেন্স উপহার পেয়েছে। অ্যাম্বুলেন্সটি দিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী। গতকাল রোববার দুপুরে শহরের কালীতলায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়ার সাধারণ সম্পাদক ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়ার সভাপতি সামির হোসেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন সুশান্ত কুমার সরকার, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী শেখ প্রমুখ।