প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুরে মা ও শিশুস্বাস্থ্য রক্ষায় কমিউনিটি অ্যাম্বুলেন্স ‘মাতৃসেবা’ এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এসব বিতরণ করা হয়। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রতিটিতে একটি করে কমিউনিটি অ্যাম্বুলেন্স, শিক্ষা উপকরণ হিসেবে উপজেলার ২ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ ও ডিকশনারি বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি আলমারি দেওয়া হয়। এ উপলক্ষে ইউএনও এ কে এম তাজকির উজ-জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক আবদুল রফিক।