অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স চলাচল গতকাল মঙ্গলবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। র্যা বের অভিযান ও হাসপাতাল কর্তৃপক্ষের তদারকির কারণে অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন রোগী ও রোগীর স্বজনেরা। গতকাল তাঁরা বলেন, হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স না থাকলেও মুঠোফোনে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে।
গত শনিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের ফটকে অ্যাম্বুলেন্সচাপায় চারজন নিহত হন। মর্মান্তিক এ ঘটনার পর হাসপাতাল এলাকা থেকে অ্যাম্বুলেন্সগুলো লাপাত্তা হয়ে যায়। অভিযোগ রয়েছে, বেসরকারি এই অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের কর্মচারীদের নিয়ন্ত্রণাধীন। পরের দুই দিনও রোগী ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ ছিল। কিছু অ্যাম্বুলেন্স মালিক ও চালকের বাধার কারণে বাইরের কোনো অ্যাম্বুলেন্সও এই হাসপাতাল থেকে রোগী বা লাশ নিতে পারেনি। কার, অটোরিকশা বা রিকশায় রোগী আনা-নেওয়া করতে হয়েছে স্বজনদের।