অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী মৌজার ঠক্কর এলাকায় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনের বাড়িসহ দুটি বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতেরা এ সময় পরিবারের লোকজনকে জিম্মি করে প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত দুইটার দিকে দুটি অ্যাম্বুলেন্সযোগে ২০-২২ জনের একদল ডাকাত নোয়াখালী মৌজার ঠক্কর এলাকার জাহাঙ্গীরের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে ফেলে। এরপর ঘরের আসবাব তছনছ করে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় আড়াই লাখ টাকা ও চারটি মুঠোফোন নিয়ে যায়।এরপর একই ডাকাত দল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন নাহার মঞ্জিলে হানা দেয়। তারা বাড়ির নারী-পুরুষদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন টহল পুলিশকে খবর দিলে তারা এসে ধাওয়া করলেও ডাকাতদের ধরতে পারেনি।