প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। জানা গেছে, ২০১৩ সালের জুনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি পুরোনো অ্যাম্বুলেন্স এ স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। এরপর থেকে বেশির ভাগ সময় সেটি বিকল ছিল। নতুন অ্যাম্বুলেন্স চেয়ে গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায় কর্তৃপক্ষ।