অ্যাম্বুলেন্স হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোগী পরিবহনের সমস্যা লাঘবে নাটোর সদর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলাম। এ নিয়ে হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স হলো। গত রোববার বিকেলে শহরের কান্দিভিটুয়ায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সিভিল সার্জন নিলুফার ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম, বিএমএ সভাপতি জাকির হোসেন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।