প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষকে গতকাল বৃহস্পতিবার একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। ওই অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পরে তিনি হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ড উদ্বোধন করেন। নীলফামারী শিল্প ও বণিক সমিতির সহযোগিতায় লিটল মটরস ও এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহ্মাদ ওই অ্যাম্বুলেন্স নীলফামারী আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষকে দেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতাল চত্বরে আসাদুজ্জামান নূর ফিতা কেটে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন ও পরে সিভিল সার্জন আবদুর রশীদের কাছে চাবি হস্তান্তর করেন। ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ।