প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। এ উপলক্ষে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী। বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ।