অ্যাম্বুলেন্স হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদীতে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর ও চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামে সুন্দর আলী কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শফীকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদীর ভারপ্রাপ্ত ইউএনও মুহম্মদ শামীম কিবরিয়া, পৌর মেয়র মো. আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় প্রমুখ।