অ্যাম্বুলেন্স 'ধর্মঘটে' সীমাহীন দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোগীর অবস্থা সংকটাপন্ন। জরুরি সিটি স্ক্যান করাতে হবে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান যন্ত্রটি নষ্ট। তাই অ্যাম্বুলেন্স না পেয়ে ছোট গাড়িতে করে রোগীকে নেওয়া হয় বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে। ছবিটি গতকাল বিকেলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে তোলা l ছবি: প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত অঘোষিত ‘ধর্মঘট’ ছিল অ্যাম্বুলেন্স মালিক-চালকদের। ফলে অ্যাম্বুলেন্সের অভাবে গতকাল দ্বিতীয় দিনের মতো সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে রোগী ও তাদের স্বজনদের।
রোগীদের ক্ষুব্ধ স্বজনেরা বলেন, তাঁরা আগেও জিম্মি ছিলেন, এখনো তা-ই। আগে টাকা বেশি লাগলেও অ্যাম্বুলেন্স পাওয়া যেত, এখন পাওয়াই যাচ্ছে না। অ্যাম্বুলেন্স আনলেও অ্যাম্বুলেন্স চক্রের সদস্যরা বাধা দিচ্ছেন। গতকাল হাসপাতালের সামনের রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স দেখা যায়নি। কিছু প্রাইভেট কার, ট্যাক্সি ক্যাব ও অটোরিকশা দেখা গেছে। এসব যানের পাশাপাশি রিকশায় করে রোগীদের যাতায়াত করতে হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, বেসরকারি অ্যাম্বুলেন্স চলা বা না চলার বিষয়টি দেখার দায়িত্ব তাঁর নয়। এটি তাঁর এখতিয়ার-বহির্ভূত।
গতকাল লাশ পরিবহনে বাধা দেওয়ায় র্যা বের ভ্রাম্যমাণ আদালত মো. তানভীর ও আবির হোসেন নামের দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন।
বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দিনা বলেন, দুর্ঘটনার পরও অ্যাম্বুলেন্স হাসপাতালের আশপাশে ছিল। কিন্তু পুলিশ হয়রানি করায় সবাই অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছে।
গত শনিবার হাসপাতালের ফটকে অ্যাম্বুলেন্সের চাপায় অন্তঃসত্ত্বা এক নারী, এক শিশুসহ চারজন নিহত হন। এরপর হাসপাতাল থেকে লাপাত্তা হয় সব অ্যাম্বুলেন্স।