অ্যাম্বুলেন্সে ইট বহন!
সিলেটের আশুগঞ্জ উপজেলার ৯০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্রের কাছেই ইউটিসি ইটভাটা। ভাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখে আশপাশের কয়েকজন সেখানে ছুটে গেলেন। অজানা বিপদের আশঙ্কায় তাঁদের চোখে-মুখে উত্কণ্ঠা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উত্কণ্ঠা ছাপিয়ে সবাই হতবাক। অ্যাম্বুলেন্সে রোগী নয়, ইট নেওয়া হচ্ছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনায় উপস্থিত কেউ কেউ বিস্ময় প্রকাশ করেন। অ্যাম্বুলেন্সে করে ইট বহনের ঘটনাটি নিশ্চিত করেছেন ইউটিসি ইটভাটার ব্যবস্থাপক মো. জয়নাল মিয়া। অ্যাম্বুলেন্সটিকে ব্যক্তিগত কাজে ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, সরকারি অ্যাম্বুলেন্স ইট বহনের কাজে ব্যবহার করা হয়। এটা দেখার কি কেউ নেই? এ ব্যাপারে অ্যাম্বুলেন্সের চালক লিয়াকত মিয়া ইট বহনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার নিজের গাড়িতে ইট বহন করেছি।’ এ বিষয়ে জানতে চাইলে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পি কে দাস কিছু বলতে চাননি। যোগাযোগ করা হলে জেলার সিভিল সার্জন ফয়েজ আহম্মদ প্রথম আলোকে বলেন, এমন কাজে অ্যাম্বুলেন্স ব্যবহারের কোনো নিয়ম নেই।