অ্যাম্বুলেন্সের চাপায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা গ্রামের ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার সামনে চট্টগ্রামমুখী একটি অ্যাম্বুলেন্সের চাপায় এস এম কিবরিয়া (৩৯) নামের এক যুবক নিহত হয়েছেন।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কিবরিয়া ওই এলাকার মাঝামাঝিপাড়ার মৃত মাওলানা মোস্তাফিজুর রহমানের ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) অর্জুন কুমার মিত্র প্রথম আলোকে বলেন, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি কিবরিয়াকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।